সোনার বাংলা আইটি সোসাইটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ্য হল দেশের সকল পর্যায়ের জনগণকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা। বিভিন্ন প্রকার ওপেন সোর্স সম্পর্কে ধারনা ও প্রশিক্ষণ দেয়া। আমাদের স্বপ্ন এই যে দেশের প্রতিটি স্কুলের নিজস্ব একটি ওয়েবসাইট থাকবে, যা আমরা প্রাথমিক ভাবে আমরা তৈরি করে দেব। একই সাথে আমরা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে ধারনা প্রদান করব।
প্রিয় মাতৃভূমির প্রতিটি শিশু-কিশোর যেন যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তারা যেন শৈশব ও কৈশোর থেকেই তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত হয়ে গড়ে ওঠে – এই আমাদের চাওয়া। পাশাপাশি যুবসমাজের প্রতিও আমাদের রয়েছে সমান মনোভাব। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি অঞ্চলের তরুণ-তরুণীকে তথ্যপ্রযুক্তি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ দিয়ে আরও উন্নত ও দক্ষ করে গড়ে তোলা । এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্যে দেশের সুধীবৃন্দকে আমাদের সাথে যোগ দেয়ার জন্যে আহ্বান জানাচ্ছি। সেই সাথে তাদের আর্থিক সহযোগিতা কামনা করছি।
আমরা জানি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং আজকের তরুণরাই বিশ্বের দরবারে দেশের প্রকৃত প্রতিনিধি । সোনার বাংলা আইটি সোসাইটির সাথে দেশের সকল পর্যায়ের শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের আধুনিক যুগের সাথে যুগোপযোগী করে গড়ে তলার এই মহৎ আয়োজনে আপনিও সম্পৃক্ত হন এবং আর্থিক সহায়তা দিয়ে আমাদের কার্যক্রমকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পথে অভিযাত্রী হন।
আমাদের কাছে টাকা পাঠানোর মাধ্যমঃ
আরো জানতে সরাসরি যোগাযোগ করুনঃ 01705147186
যারা যারা ডোনেট করেছেন তাদের নামের তালিকাঃ
| নাম | অনুদানের পরিমান
(টাকায়) |
|---|---|
| আভিলাষ | ৫০১ |
| রাসেল | ৫০০ |
| মুকুল | ৫০২ |
| পার্থ | ৫০১ |

